মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৪

ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিশ্বের ৫৭ দেশে ছড়িয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫৭টি দেশে শনাক্ত হয়েছে করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাব-ভ্যারিয়েন্ট এবং এটি ওমিক্রন মূল স্টেনের চেয়েও বেশী সংক্রামক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে অতিসংক্রামক এবং ব্যাপকভাবে মিউটেড ওমিক্রন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেটে বলেছে, গত মাসে সংগৃহীত নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, নমুনার ৯৩ শতাংশ গত মাসেই সংগ্রহ করা হয়েছে। এই নমুনায় ওমিক্রনের কয়েকটি সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত হয়, এগুলো হলো : বিএ.১, বিএ.১.১, বিএ.২ এবং বিএ. ৩।
গ্লোবাল সায়েন্স ইনিশিয়েটিভগিস এইড বলেছে, বিশ্বব্যাপী সংগৃহীত নমুনায় ওমিক্রনের ভ্যারিয়েন্ট হিসেবে ৯৬ শতাংশের বেশী বিএ.১ এবং বিএ.১.১ শনাক্ত হয়েছে।
তবে ব্যাপক সংক্রমণের সাথে জড়িত বিএ.২ ভ্যারিয়ান্ট, এটি মূল ওমিক্রন থেকে ব্যাপক মিউটেশনসহ এই ভ্যারিয়েন্টের প্রোটিন স্পাইক বদলে নিয়েছে, এই পরিবর্তিত প্রোটিন স্পাইক মানব কোষে ঢুকে পড়ার মূল চাবিকাঠি।