শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪২

দুই মোটরসাইকেল চালকের প্রাণ গেল পৃথক সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়। বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি এবং শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার সাত্তার সরকারের ছেলে ধান-চাল ব্যবসায়ী সাইফুল ইসলাম সরকার (৪৬) ও শ্রীবরদী উপজেলার শিমুলচুড়া এলাকায় বাসিন্দা সুলতান মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সুলতান মিয়া নামের ওই মোটরসাইকেল চালকের মৃত্যু ঘটে। তার বাড়ি শ্রীবরদী উপজেলার শিমুলচুড়া এলাকায়।
এদিকে, সদর উপজেলার কুসুমহাটিতে চলন্ত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া এলাকায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ
শেরপুর সদর থানার ওসি জনাব, মনসুর আহমেদ ও শ্রীবরদী থানার ওসি (তদন্ত) জনাব, মো. আবুল হাশেম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।