শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৯

এক স্কুলছাত্রী ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন আর এই ঘটনা নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে। ওই স্কুলছাত্রী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আছেন। এ ঘটনায় গতকাল রোববার মেয়েটির মা অভিযুক্তের বিরুদ্ধে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মেহেদী হাসান (২২)। তার সঙ্গে একই গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত মেহেদী হাসান মোবাইল ফোনে মেয়েটিকে বাড়ির বাইরে আসতে বলেন। এসময় মেয়েটি বাড়ির বাহিরে এলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে পাশের বাঁশ বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সুকৌশলে ছেলেটি পালিয়ে যায়। এসময় মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ধর্ষক মেহেদী হাসান (২২) এখনো পলাতক রয়েছে।
এদিকে, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।