ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে একটি মাধ্যমিক বিদ্যালয়ের টিনশেডের ৩টি কক্ষ এবং ৮টি দোকান মালামালসহ পুড়ে গেছে আর এই ঘটনা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দর বাজারে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।