শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫০

ছুরিকাঘাতে একজনের হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আমান উল্লাহ আমান নামের এক গার্মেন্টকর্মীকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকায় ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। নিহত ঠাকুরগাঁও জেলায় জৈবন নেসার ছেলে ও মাসদাইর পাকাপুল এলাকার ভাড়াটিয়া। স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় আমানকে একটি ফার্মেসিতে পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার আগেই আমান মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, রকিবুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।