ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০ বছরের শিশুকে ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চট্টগ্রাম রাউজানের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৭ এর একটি দল।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জনাব, নুরুল আবছার বলেন, আসামি ৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলীর রেলওয়ে কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।