রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১

এবার ফানুস এবং আতশবাজি নিষিদ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এবার ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে। পৌষ মাসের শেষ দিন পৌষসংক্রান্তির এই অনুষ্ঠান ঘিরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সাকরাইন উৎসব উদযাপন করা হবে। ঘুড়ি ওড়ানো, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়।
তবে এ বছর থার্টিফার্স্টে ফানুস পড়ে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটায় সাকরাইন উৎসব নিয়ে সতর্ক অবস্থানে যাচ্ছে পুলিশ। আতশবাজির বিকট শব্দে নগরবাসীর ভোগান্তির বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার জনাব, মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা সাকরাইন উৎসবে এইগুলো নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করছি। তারা যাতে এমন উদযাপন না করে, সে জন্য পুরান ঢাকার বিভিন্ন কমিউনিটির নেতাদের সঙ্গেও কথা বলব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধ করা কঠিন। কমিউনিটি নেতাদের সঙ্গে কথা বলে এগুলো বন্ধের উদ্যোগ নিচ্ছি।