মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৩

নতুন শনাক্ত করোনায় ৩৩৫৯ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে এই সময়ে ১২ জনের প্রাণ গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে করোনা ধরা পড়েছে ৩ হাজার ৩৫৯ জনের দেহে।
এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে। আর আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জনে।