মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১২

মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত টিকা নিন ওমিক্রন থেকে বাঁচতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন ও করোনাভাইরাসের তৃতীয় ঢেউ থেকে সুরক্ষা এবং জীবন রক্ষায় সবাই দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, যারা টিকা নেন নাই, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। কাজেই টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।
বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে এবং একেকটা পরিবারসহ আক্রান্ত হচ্ছে। এখানে আমি সবাইকে বলবো যে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।