ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ১ বছরে ২৬১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে নেত্রকোণা জেলায়। এ নিয়ে জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বেশিরভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনায়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমশ বৃদ্ধি পাওয়ায় জনমনে চরম উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছে হত্যা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ও পানিতে ডুবে মৃত্যু।
সদর হাসপাতাল সূত্র মতে জানা যায়, জেলায় ২০২১ সালের জানুয়ারি মাসে ১১টি, ফেব্রুয়ারি মাসে ১২টি, মার্চ মাসে ২৮টি, এপ্রিল মাসে ২১টি, মে মাসে ২৫টি, জুন মাসে ২৩টি, জুলাই মাসে ২৭টি, আগস্ট মাসে ২৯টি, সেপ্টেম্বর মাসে ৩০টি, আক্টোবর মাসে ১৬টি, নভেম্বর মাসে ২০টি ও ডিসেম্বর মাসে ১৯টিসহ মোট ২৬১টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”