ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ নতুন বছরের প্রথম দিন থেকেই। আগামী দুই দিনে এটি দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বিস্তারও লাভ করতে পারে। গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।