মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৮

অস্ত্রসহ গ্রেফতার দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলিখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র ও দুটি তাজা কার্তুজ।
আটককৃতরা হলেন— আব্দুল আমিন (২৬) ও মোহাম্মদ আয়াস (২৯)। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলিখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।