ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৬শে ডিসেম্বর রোজ রবিবার বাউফল ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীর বাউফলে। বাউফল হাইস্কুল মাঠে বাদ আসর এ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরণ্যে আলোচিত ইসলামিক বক্তা, ইসলামিক চিন্তাবিদ ও আলোচক আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলহাজ্ব মাওলানা মো. নজরুল ইসলাম (সভাপতি) ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখা,মাওলানা আব্দুর রহমান- ইমাম কাম অডিটর,বাংলাদেশ মুজাহিদ কমিটি,বাউফল উপজেলা শাখা,আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শাহজাহান – ইমাম ও খতিব, বাউফল সরকারি কলেজ জামে মসজিদ। এছাড়া ইসলামী সঙ্গীত গোষ্ঠি ‘কলরব’ বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন।
যানা গেছে, বিখ্যাত আলোচিত বক্তা আবু ত্ব-হা মোহাম্মাদ আদনান ২৬শে ডিসেম্বর বাউফলে আগমন উপলক্ষে বাউফল উপজেলাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রানরা উপস্থিত থাকবেন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”