শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৫

বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি স্বল্পআয়ের দেশের জন্য ৯৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিংশ্বব্যাংক কারন করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে। বুধবার বিশেষ এই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।
বিশ্বব্যাংক বলছে, এই তহবিল দেশগুলোকে মহামারি, আর্থিক ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভবিষ্যতের সংকট মোকাবেলায় আরো ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।
সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এটি সবচেয়ে বড় আর্থিক সহায়তা। জাপান আয়োজিত দু’দিনব্যাপী এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে।