রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৫

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট’র পক্ষ থেকে ক্রেস্ট প্রদান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট একটি জনকল্যাণমুখী অরাজনৈতিক বহুল আলোচিত সারাদেশব্যপী ও জাতিসংঘের স্বীকৃত আওতায় সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত একটি সংগঠন আর এই সংগঠনের বরিশালের কমিটির পক্ষ থেকে বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস কার্যালয়ের সহকারী পরিচালক জনাব, মাহমুদুল হাসানকে তার নিজ কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ-সময় মাহমুদুল হাসান বলেন, দেশ ও জাতির কল্যানে মানবাধিকার সকল সংগঠনগুলো সার্বক্ষনিক কাজ করে আসছে, তাই আমি মনে করি আপনারাও এই সংগঠনের মাধ্যমে জোরালোভাবে স্বচ্ছ সাহসীকতার সাথে কাজ করে যাবেন।
এই সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও বরিশাল জেলার সভাপতি হাজী মোঃ শামীম, বিশিষ্ট মানবাধিকার কর্মি ও ডেইলি ক্রাইম বার্তা পএিকার প্রকাশক এবং সম্পাদক- ইঞ্জিনিয়ার এইচ. এম. রনি, জেলা ছাত্র ইউনিটের সভাপতি রবিউল ইসলাম শান্ত সহ আরও অন্যন্য নেতৃবৃন্দ।