ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারজনকে গ্রেফতার করেছে ফরিদপুরে মানবপাচার মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় দুপুরে একটি এজাহার দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুনীল কর্ম্মকার বলেন, ডিবি পুলিশ সোমবার দিনগত রাতে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারদের বিকালে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।