বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪২

ট্রাকচাপায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় শিপন মিয়া (২৩) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট সড়কে সোনাহাট রেলওয়ে ব্রিজের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন মিয়া চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালের পুত্র। তিনি কিছুদিন আগে তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসেছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শিপন মিয়া মোটরসাইকেলযোগে অপর এক আরোহীসহ ভূরুঙ্গামারী থেকে বাড়ি ফিরছিলেন। পথে সোনাহাট ব্রিজের মাঝখানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরভর্তি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি জনাব, আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।