শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

পানিতে ডুবে বাউফলে এক শিশুর মর্মান্তিক মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২২শে নবেম্বর সোমবার পানিতে ডুবে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে ইয়াছিন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু শিশুর বাবার নাম মো. লিটন হাওলাদার।
স্থানীয়দের কাছ থেকে যানা যায়, সবার অগোচরে ইয়াছিন বাড়ির পুকুরে পানিতে পড়ে যায়। পুকুরের পাশের রাস্তা দিয়ে জনৈক এক মোটর সাইকেল চালক যাওয়ার সময় পুকুরে ইয়াছিনকে ভাসতে দেখে। এরপর তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”