রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৭

এক বৃদ্ধের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আব্দুল ওয়াহাব হক্কু মিয়া (৬৫) নামে নেত্রকোনার বারহাট্টায় এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নৈহাটি গ্রামের আমিরুল ইসলামের মালিকানাধীন একটি জঙ্গল থেকে এ লাশ উদ্ধার করা হয়। হক্কু মিয়া ওই গ্রামের মৃত মোজাফর তালুকদারের ছেলে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, মিজানুর রহমান জানান,খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এবং আব্দুল ওয়াহাব হক্কু মিয়ার লাশ উদ্ধার করি। লাশের সুরতাহাল শেষে ময়নাতদন্তেরর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”