বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৯

দুষ্কৃতকারীদের আগুনে বসত ঘর পুড়লো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৯ নভেম্বর শুক্রবার দিবাগত রাঁত আনুমানিক পৌনে তিনটার দিকে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে গেছে হাসান মোল্লার বসত ঘর আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লস্কারদিয়া ইউনিয়নের দাতপুর গ্রামে।
হাসান মোল্লা উপজেলার জুঙ্গুরদি গ্রামের পৈতৃক ভিটা ছেড়ে দাতপুর গ্রামে বাড়িঘর করে বসবাস শুরু করেন। সেখানে কিছু ফসলী জমি কিনে কিছু গাছ রোপন করেন। এমতাবস্থায় তার প্রতিবেশী রোপন কৃত চারাগাছ গুলো উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হাসান মোল্লার স্ত্রী চম্পা বেগম (৩০) বাদী হয়ে ১৯ নভেম্বর শুক্রবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় অভিযোগ দেওয়ার পরে ঐ দিন দিবাগত রাতেই হাসান মোল্লার বসত ঘরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা।
বসতঘরে আগুনের সুত্র ধরে শুক্রবার হাসান মোল্লা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”