শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০০

ভয়াবহ আগুন এবং কোটি টাকার ক্ষয়ক্ষতি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা শুটকিরটেক এলাকায়। এতে কারখানার প্রায় ২৫টি মেশিনসহ কয়েক কোটি টাকার মালামাল পুরে গেছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে জানিয়েছেন কারখার মালিক মো. শামিম হোসেন।
শামিম হোসেন বলেন, কারখানায় প্রায় ২৫ টি মেশিন ছিলো যার একটি মেশিনের মূল্য প্রায় দেড় কোটি টাকা। পাশাপাশি কয়েক কোটি টাকার মালামাল মওজুদ ছিলো কারখানায়। শুক্রবার সপ্তাহিক ছুটির কারণে কারখানাটি বন্ধ থাকায় কোন শ্রমিক ভেতরে ছিলোনা।
স্থানীয় লোকজন ও কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিটের ১ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কারখানাটি ধ্বংসস্তুপে পরিনত হয় বলে জানান তিনি।