শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:০০

অপহরণ ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপহরণ ও ধর্ষণের অভিযোগে রিশাদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব আর এই ঘটনা টাঙ্গাইলে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার জনাব, আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। রিশাদ জেলার সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক।
জানা যায়, অভিযুক্ত রিশাদ মিয়া টাঙ্গাইল সদর উপজেলার বড় বেলতা এলাকায় বাড়া বাসা নিয়ে বসবাস করছিলেন। ১৪ নভেম্বর রিশাদ ওই এলাকার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করেন। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার টাঙ্গাইল সদর থানা ও র‌্যাব কার্যালয়ে অভিযোগ দেন। এরপর র‌্যাব বিষয়টি নিয়ে অভিযানে নামে। ওই কিশোরীকে নিয়ে বারবার স্থান ত্যাগ করায় বেকায়দায় পড়ে র‌্যাব।
বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বাসা থেকে হাত, পা ও মুখ বাধা অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই রিশাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে রিশাদকে গ্রেপ্তার করা হয়।