বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২১

এক কিশোর গ্রেফতার ধর্ষণের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৫ বছরের এক শিশুকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধর্ষণের অভিযোগে পুলিশ ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত কিশোরের বাড়ি ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, নীরেন্দ্র নাথ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দিয়ে বাড়িতে নিয়ে ৫ বছরের শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। এতে শিশুটি কান্নাকাটি করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় তার পরিবার ওইদিনই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির বাবা ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ক্ষেতলাল থানার ওসি বলেন, শিশু ধর্ষণের অপরাধে ওই কিশোরকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জয়পুরহাট মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হবে।