শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

২৫ নভেম্বর থেকে স্কুলে ভর্তির অনলাইন আবেদন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে দেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে আগামী ২৫ নভেম্বর থেকে এবং আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এবার স্কুলভর্তিতে সারা দেশে একত্রে কেন্দ্রীয়ভাবে লটারি পরিচালিত হবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফরম বিক্রি, লটারি ও ফল প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণির স্কুলভর্তি সংক্রান্ত সভায় ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বরে লটারি আয়োজন করা হবে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে কেন্দ্রীয়ভাবে। মূলত শিক্ষার্থীদের ভর্তি করার ক্ষেত্রে অভিভাবকদের ভোগান্তি দূর করতে এই পরিকল্পনা করা হয়েছে।