শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৭

ঘর পুড়ে সর্বশান্ত ৬ পরিবার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকান্ডে ৬টি বসত বাড়ি পুড়ে গেছে কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের আলী হোছাইন সিকদারপাড়া এলাকায়। এতে ৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে ৫০ লাখ টাকারও বেশী। শনিবার (৬ নভেম্বর) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা সবাই দরিদ্র। অগ্নিকান্ড চলাকালে এসব পরিবারের সদস্যদের কান্নার রোল ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা হলেন- মৃত মতিউর রহমানের ছেলে নুরুল হাসান, আবু হানিফ ও ফয়েজ উল্লাহ, শামসুল আলমের ছেলে মো. ইসমাইল, ইমাম উদ্দিনের ছেলে মো. কালু, ছুরত আলম ও জহুর আলম।
রামু উপজেলা নির্বাহী অফিসার জনাব, প্রণয় চাকমা জানিয়েছেন, অগ্নিকান্ড শুরুর সময় তিনি ওই এলাকার পাশে কলঘর বাজারে ছিলেন। খবর পেয়েই তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করেন এবং নিজে অগ্নিকান্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
তিনি জানান, আগুনের তীব্রতা ছিলো খুবই বেশী। তাই ফায়ার সার্ভিসের আপ্রান চেষ্টা সত্বেও বাড়িগুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মুফিদুল আলম জানিয়েছেন, মতিউর রহমানের বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়েছে। বাড়িগুলো সেমিপাকা ও কাঠের তৈরী হওয়ার আগুন দ্রুত ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।