বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:১২

হামলার ঘটনায় গ্রেফতার একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক নারী‌কে বাঁচা‌তে গি‌য়ে সাংবা‌দি‌কের উপর হামলা ঘটনার মামলায় হৃদয় (২৫) না‌মে এজারভুক্ত এক আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ আর এই ঘটনা শরীয়তপুর পৌরসভার পালং এলাকায়।
শ‌নিবার (১৬ অ‌ক্টোবর) দিবাগত রা‌তে ন‌ড়িয়া উপ‌জেলার রাজনগর ইউ‌নিয়‌নের আন্ধারমা‌নিক এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।
‌গ্রেফতার হৃদয় (২৫) শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রা‌মের আজাহার হো‌সে‌নের ছে‌লে। এছাড়াও সে পালং থানার একাধিক মাদক মামলার আসামী।
মামলার তদন্তকারী অ‌ফিসার পালং ম‌ডেল থানার উপ-প‌রিদর্শক (এসআই) মোঃ ওয়া‌লিয়ুর রহমান গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
পালং ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জনাব, আক্তার হো‌সেন জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ন‌ড়িয়া সা‌র্কেলের নে‌তৃত্বে পু‌লি‌শের এক‌টি অ‌ভিযা‌নিক দল গতকাল রা‌তে রাগনগর এলাকা থে‌কে আসামী হৃদয়‌কে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃত আসামী‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।