শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৩

চুরি করতে গিয়ে চোর আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়ির উঠান থেকে সিএনজি অটোরিকশা চুরি করতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় হাতেনাতে ধরা পড়েছে ৫ চোর। বুধবার ভোরে উপজেলার চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- সিএমপির বায়েজিদ থানা এলাকার মৃত বাচা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, কক্সবাজার সাফারি পার্ক এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে মামুন ইসলাম, কুমিল্লার নাঙ্গলকোট বেলগর এলাকার মমতাজ মিয়ার ছেলে মো. নাছির উদ্দীন, হাটহাজারী আমানবাজার এলাকার ফোরক আহমদের ছেলে কামাল হোসেন এবং বায়েজিদের অক্সিজেন সৈয়দনগর এলাকার আবদুর রহিম নোমান।
সাতকানিয়া থানার ওসি জনাব, মো. আনোয়ার হোসেন বলেন, বুধবার ভোর ৪টার দিকে সাহাব উদ্দীন নামে এক ব্যক্তির সিএনজি অটোরিকশা চুরি করে নেওয়ার পথে স্থানীয়রা ৫ চোরকে ধরেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ৫ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।