শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৮

নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিরাইগামী একটি গেইট লক বাস সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের দেবগ্রাম মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০ জনের অধিক আহত হয়েছে৷ আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের নাম জানা যায় নি।
রবিবার(১৯ সেপ্টেম্বর) সকালে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
মনোয়ার হোসেন হিমেল নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি নিয়ন্ত্রিত হারিয়ে খাদে পড়ে ৩০ জনের অধিক আহত হয়েছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি জনাব, কাজী মোক্তাদির হোসেন বলেন, বাস খাদে পরে অনেকেই আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।