বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:১৬

মুখোমুখী বাস এবং সিএনজির সংর্ঘষে নিহত একজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস এবং সিএনজির মুখোমুখী সংর্ঘষে এক ব্যক্তি নিহত হয়েছেন আর এই ঘটনা টাঙ্গাইলে ঘাটাইলে। এ ঘটনায় একজন আহত হয়েছে। রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলার পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে শামীম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধনবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। বাসটি উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়। এবং এক যাত্রী আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে।
আহত সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত সোলাইমান আনারস কেনার জন্য সিএনজি ভাড়া করে মধুপুরের গারোবাজার দিকে যাচ্ছিল।
এ ব্যাপারে ঘাটাইল থানার এসআই রাজিব হোসেন তালুকদার বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।