বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৩

ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ভবনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনে আগুন লেগেছে রাজধানীর বনানীতে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান।
তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।
তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।