মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:০২

শোকদিবস উপলক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কাঙ্গালি ভোজের আয়োজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকদিবস পালনের পাশাপাশি দুপুরে এক কাঙ্গালি ভোজের আয়োজন করেন চেয়ারম্যান দেলোয়ারা বেগম সহ পরিষদের সকল সদস্য গন।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পুত্র জেলাপরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, তৈয়াবুর রহমান,সাধারণ সম্পাদক জনাব, সিরাজ খলিফা এবং শাহাআলম মিয়া,কাশেম খলিফা,মজিবুর রহমান প্রমুখ। ফরিদপুর জেলাপরিষদের সদস্য কামাল হোসেন মিয়া বলেন এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাদের পরিবারের সকলকে হত্যা যে সকল নরপিশাচরা করেছিলো তাদের মধ্যে জীবিতদের ফাঁসীর দাবি সহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”