সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০১

গভীর রাতে বাউফলে ৪টি গরু চুরি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে একত্রে চারটি গরু চুরি হওয়া ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে। ১৪ ই আগস্ট রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া গ্রামে ওই চুরির ঘটনা ঘটে। গরুর মালিক হলেন, শহিদ খানের ২টা, বাদশা প্যাদার ১টা এবং মামুন খানের ১টা, মোট ৪টা গরু চুরি হয়েছে এবং দিশেহারায় পরিবারগুলো।
স্থানীয় সুত্রে যানা যায়, শহিদ খান প্রতিদিনের ন্যায় আজকেও রাতে গরুকে খর ও ভুসি দেওয়ার জন্য গোয়াল ঘরে যায়, গিয়ে দেখতে পায় দুটো গরুর একটিও নাই এবং তার (শহিদ খান) ভাষ্যমতে, তখন রাত আনুমানিক ২টা। এমতাবস্থায় চিৎকার শুরু করলে বাড়ির আশেপাশের লোকজন এসে শহিদ খানকে ডাক চিৎকার দিতে দেখেন এবং তার গোয়াল ঘরের গরু দুটি দেখতে না পেয়েই তিনি এ চিৎকার করেন। অন্য দিকে ডাকচিৎকারে সজাগ হয়ে পাশের বাড়ির বাদশা প্যাদা ও মামুন খান নামের একই এলাকার দুই ব্যাক্তির তাদের গরু গোয়াল ঘরে না দেখে তারা-ও দিশেহারা হয়ে পড়েন।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব, আল-মামুনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া হোসেন আলী খানের বাড়িতে এবং পাশের একটি বাড়িতে মোট চারটি গরু চুরি হয়েছে শুনেছি, তবে যাদের গরু চুরি হয়েছে তারা এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি।লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”