মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৪

৬ কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন কেনার অনুমোদন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ কোটি ডোজের দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একটি বৈঠকে ভ্যাকসিন ক্রয়ের প্রস্তাবনা অনুমোদন লাভ করেছে বলে জানান অর্থমন্ত্রী জনাব, আ হ ম মোস্তফা কামাল।
এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করে। এর মধ্যে, ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে।
এর বাইরে, কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসেছে। চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ।