শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩১

হাত পা কেটে আহত হয়েছে ২০ জন কোরবানি দিতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পশু কোরবানি দিতে গিয়ে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আর এই ঘটনা চট্টগ্রাম নগরীতে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, কোরবানির গরু বা মহিষ কিংবা ছাগল জবাই করার সময় নগরীর বিভিন্ন এলাকাতে হাত পা কেটে আহত হয়ে লোকজন চমেকে এসে চিকিৎসা নিচ্ছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বরত এসআই শীলব্রত বড়ুয়া বলেন, পশু কোরবানি দিতে গিয়ে নগরীর বিভিন্ন এলাকার ২০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের কারো হাত, কারো পা, এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।
গরুর শিংয়ের গুঁতো খেয়ে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।