শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০৭

বাউফলে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পটুয়াখালী বাউফলের দাসপাড়া ইউনিয়নে পানিতে ডুবে মোসা. তানসিম নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দাসপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। তানসিম ওই গ্রামের মো. আবু তাহেরের মেয়ে।
নিহত শিশুর স্বজনেরা জানান, শিশু তানসিম বাসার সামনে খেলতে বের হয়। কিছুক্ষণ পরে শিশুকে দেখতে না পেয়ে ডাক চিৎকার শুরু করে তাঁর মা মোসা. নিপা বেগম এবং অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখতে পায় শিশু তানসিমকে। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তাসরিফ মাহমুদ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।