শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

দুই জন নিহত হয়েছে মাহিন্দ্রা এবং ট্রাকের সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুইজন মারা গেছে মাহিন্দ্রা এবং ট্রাকের সংঘর্ষে আর এই ঘটনা রাজশাহীর গোদাগাড়ীতে।
আজ শুক্রবার (৯ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের শ্রী নারায়ণ চৌধুরীর ছেলে শ্রী মাধব হাওলাদার (৪০) ও অপরজন মাহিন্দ্র চালক একই ইউনিয়নের পালশা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে সেলিম (৩৫)।
শ্রী মাধব হাওলাদার পেশায় দই বিক্রেতা ছিলেন। তিনি দই বিক্রয়ের জন্য রাজশাহীর দিকে যাচ্ছিল। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি জনাব, কামরুল ইসলাম বলেন, গোপালপুর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে মাহিন্দ্রা এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন আহত হয়। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাহিন্দ্র চালক সেলিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং শ্রী মাধব হাওলাদারকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং সেখানেই তিনি মারা যান। ট্রাক ও মাহিন্দ্রটি জব্দ করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।