শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৬

করোনায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু এবং শনাক্ত ২২২ জন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং এ সময়ে নতুন ২২২ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ দশমিক ২৯ শতাংশ। আরোগ্য লাভ করেন ১৪৪ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নগরীর দশটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ১ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ২২২ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৩৪ জন ও বারো উপজেলার ৮৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সীতাকুণ্ডে ১৬ জন, ফটিকছড়িতে ১৫ জন, হাটহাজারীতে ১৪ জন, আনোয়ারায় ১০ জন, রাঙ্গুনিয়ায় ৯ জন, মিরসরাইয়ে ৮ জন, রাউজানে ৭ জন, বাঁশখালীতে ৪ জন, লোহাগাড়ায় ২ জন এবং সাতকানিয়া, চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৫ হাজার ৬৮৮ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৪৩ হাজার ৯৪২ জন ও গ্রামের ১১ হাজার ৭৪৬ জন।