সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫০

তিনবার ভূমিকম্পে প্রবল ঝাঁকুনি দিয়েছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুধু একবার নয় পর পর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট ও বেলা সাড়ে ১১টার সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জনাব, ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের প্রধান আবহাওয়াবিদ জনাব, সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে তিন দফায় মৃদু ভূমিকম্প হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা খতিয়ে দেখা হচ্ছে।