মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩৭

ছেলের প্রাণ গেল বাবাকে বাঁচাতে গিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে আর এই ঘটনা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হিজলা থানার ওসি জনাব, অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য স্থানীয় খোকন তালুকদার ব্রিকসের ওপর দিয়ে যাচ্ছিলেন আবুল কাসেম হাওলাদার। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পিতাকে রক্ষা করতে এসে ছেলে মোক্তার হোসেন হাওলাদার নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
ওসি জনাব, অসিম কুমার সিকদারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতা ও পুত্রের লাশ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।