মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৭

দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দুই দিন বন্ধ থাকার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলবে এবং ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতে চলে যাওয়ার কারণে। দুই দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে দুই ইঞ্চিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা জনাব, মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এর আগে, গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া দেখা দেয়। এজন্য ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।