বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৮

আটক ১ জন এবং নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ আর এই ঘটনা রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায়। এ সময় নামিদামি চারটি কোম্পানির বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানা মালিক আনিসুর রহমান ওরফে আনিসকে (৪২) আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার জনাব, রাকিবুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকায় আনিসুর রহমান আনিসের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নামিদামি ব্র্যান্ডের ওষুধ জব্দ করে পুলিশ। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না এবং অভিযানে আটক আনিস এক বছরেরও বেশি সময় ধরে নিজ বাড়িতে এসব নামিদামি কোম্পানির ওষুধ তৈরি ও বাজারজাত করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।