শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৭

৫ দিন পর মরদেহ উদ্ধার হলো স্বামী-স্ত্রীর।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি পরিত্যাক্ত খাল থেকে
অপহরণের ৫ দিন পরে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা মাদারীপুরের কালকিনিতে।
শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার রাজারচর এলাকার একটি খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত সোমবার মধ্যরাতের দিকে নিজের বাড়ি থেকে অপহরণ এর শিকার হয় এই দম্পত্তি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাত আনুমানিক তিনটার দিকে মোয়াজ্জেম সরদার (৫৫)ও তার স্ত্রী মাকসুদা বেগমকে (৫০) চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তারা কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ছেলে সন্তানদের সাথে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার জাগায় চলে যায়। কিন্তু সকালে তার মেয়ে ঘরের দরজা খোলা পায় এবং তার বাবা-মা কাউকে ঘরে দেখতে পায়নি।
সকাল থেকে খোঁজ-খবর করেও কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এই ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়।
পরিবারের দাবি, তাদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মোয়াজ্জেম একটি হত‍্যা মামলার সাক্ষী ছিলেন।
এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছিল। অপহরণ চক্রকে ধরার জন্য অভিযান চলছে। এছাড়া ইতিমধ্যে মাদারীপুর, ফরিদপুর এবং নড়াইল জেলায় অভিযান চলানো হয়েছে। এর মধ‍্যেই লাশ উদ্ধারের ঘটনা শুনতে পাই।