রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:১২

সর্বাত্মক আরও এক সপ্তাহ লকডাউন হতে পারে : জনাব, ওবায়দুল কাদের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৪ এপ্রিল থেকে সরকার আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব, ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এই কথা জানান।
জনাব, ওবায়দুল কাদের বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।
চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান তিনি।