বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৫

আগুনে ঝলসে গেলেন গৃহবধূ এবং স্বামী ও শাশুড়ি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলসুমকে গ্রেফতার করেছে পুলিশ,গাইবান্ধায় গৃহবধূর শরীর আগুনে ঝলসে দেয়ার অভিযোগে।
বুধবার দুপুরে সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে একই এলাকায় শারমিন নামে ওই গৃহবধূর গায়ে আগুন দেন স্বামী ও শাশুড়ি।
স্থানীয়রা জানায়, দুই বছর আগে ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করতেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মঙ্গলবার দুপুরের পর থেকে ফের নির্যাতন শুরু করেন কোরবান আলী ও তার মা কুলসুম। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গ্যাস লাইটার দিয়ে শারমিনের ম্যাক্সিতে আগুন লাগিয়ে ঘরে তালাবদ্ধ করে রাখেন স্বামী। এতে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।
গাইবান্ধা সদর থানার ওসি জনাব, মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় সদর উপজেলার কাবিলের বাজার এলাকা থেকে গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।