বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার টিকা নিলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিন করোনার টিকা নিলেন ।
টিকা নেওয়ার পর টুইটারে মোদি বলেন, এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।
সোমবার (মার্চ-১) সকাল ৬ টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।