মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৪

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর উত্তর বাড্ডায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাতারকুল এলাকায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা রাজধানীর উত্তর বাড্ডার। বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে ওই স’মিলে আগুন লাগে। পরে রাত ১টার দিকে চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত একটার দিকে চারটি ইউনিট আগুন নির্বাপণ করেছে। হতাহতের সংবাদ এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি ও সূত্রপাত বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।