ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার জনাব, মোঃ আবু কালাম সিদ্দিক করোনা প্রতিরোধক টিকা নিলেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তিনি টিকা নেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সের সদস্যরাও করোনার টিকা নেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত সব পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে করোনা টিকা নেওয়ার পরামর্শ দেন এবং করোনা টিকা গ্রহণের ব্যাপার উদ্বুদ্ধ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব, সুজায়েত ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব, রশীদুল হাসান।