সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৯

আপত্তিকর অবস্থায় ৮ নারী এবং পুরুষকে আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আট নারী এবং পুরুষকে আটক করেছে পুলিশ আর এই ঘটনা বগুড়ার আদমদীঘির সান্তাহারে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা পর জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের টিকিট ঘরের পশ্চিম পাশে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাথী (২৩), মিথিলা (২০), প্রিয়া (১৯), হাবিব হোসেন (১৮), সৈকত (২৫), ইমাম (১৯), আরিয়ান (১৯) ও আতিক (১৯)। পুলিশ জানায়, হোটেলটিতে অসামাজিক কার্যক্রম চলার অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, জালাল উদ্দীন জানান, পুলিশি অভিযানের সময় হোটেল ম্যানেজার কৌশলে পালিয়ে যান। আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।