শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১:৩৯

করোনার টিকা বিনামূল্যে দিতে চাচ্ছে সরকার: স্বাস্থ্য সচিব।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকার করোনার টিকা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিনামূল্যে প্রদান করতে চাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব জনাব, মো.আব্দুল মান্নান। শনিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য সচিব বলেন, বেসরকারি খাতে টিকা কীভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয়। এ ছাড়া দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাচাই চলছে। বিশ্ব স্বাস্থ্য নিয়ন্ত্রণ হলে তবেই অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্যবিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী জনাব, তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।