সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:৩৬

সড়কে মিলল দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় বিসিকের সামনে। তারা সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন।
তবে পুলিশ তাদের নাম পরিচয় জানাতে পারেনি। এমনকি কীভাবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে তারা মারা গেছেন তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৬ কিলোমিটার দূরে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সাতক্ষীরা সদর থানার এস আই মো. মিজানুর রহমান জানান, লাশ দুটি গাড়ির চাপায় থেঁতলে বিকৃত হয়ে গেছে। লাশের পাশেই মোটরসাইকেলটি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। তাছাড়া কীভাবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষে তারা নিহত হলেন তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।